1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রমজান মাসে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তা করতে শিক্ষার্থীরাও কাজ করবেন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রমজান মাসে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তা করতে শিক্ষার্থীরাও কাজ করবেন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭২ বার

প্রতি বছর রমজান মাসে অসহনীয় যানজটের কবলে পড়েন নগরবাসী উল্লেখ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, আসন্ন রমজান মাসে ট্রাফিক পুলিশকে সহায়তা করতে শিক্ষার্থীরাও মাঠে নামবে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) গুলশান ডিএনসিসি নগরভবনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, রোজার মাসে ঢাকার মানুষ যাতে স্বস্তিতে বাড়ি ফিরতে পারে সেজন্য ট্রাফিক নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশের পাশাপাশি স্কাউট এবং বিএনসিসির সদস্যরা দায়িত্ব পালন করবে। তাছাড়া বর্তমানে ট্রাফিক সহায়তায় থাকা শিক্ষার্থীদের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে।তিনি বলেন, ডিএমপির সঙ্গে সমন্বয় করে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ চলছে।

এ লক্ষ্যে রোজার পর শহরের প্রধান সড়কে রিকশা বন্ধ করা হবে। মেট্রো স্টেশনের ৫০০ মিটারের ভেতর কোনো গাড়ি থাকবে না। যানজট নিয়ন্ত্রণের জন্য এরইমধ্যে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন— সংগঠনের সভাপতি মতিন আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক ফয়সাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ইমন, সাবেকসহ সভাপতি খালিদ সাইফুল্লাহ প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com