1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কুড়িগ্রামের কৃষ্ণপুর ও কুমোদপুর চরাঞ্চলে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কুড়িগ্রামের কৃষ্ণপুর ও কুমোদপুর চরাঞ্চলে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ৬৫ বার

বিপুল রায়, কুড়িগ্রাম প্রতিনিধি: আজ সোমবার কুড়িগ্রামের কঁচাকাটা থানাধীন কৃষ্ণপুর ও কুমোদপুর চরাঞ্চলে পবিত্র ঈদুল ফিতরের সবচেয়ে বড় জামায়াত অনুষ্ঠিত হয়।

মুসলিম উম্মাহের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালনের লক্ষ্যে ২০ টি জামায়াতে প্রায় ১০ হাজার মুসল্লী সমবেত হয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। বিভিন্ন জামায়াত থেকে আগত মুসল্লীগণ নিদিষ্ট সময়ের পুর্বে ঈদগাহ মাঠে উপস্থিত হোন।পরে সকাল ১০ ঘটিকায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে একজন আরেকজনের সাথে কোলাকুলি, করমর্দন,সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন।

নামাজ আদায় করতে আসা মুসল্লী শাহাদাৎ হোসেন বলেন আমরা এক সাথে অনেক মুসল্লী নামাজ আদায় করতে পেয়ে খুব খুশি লাগতেছে। মাঠ কমিটির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম বলেন বর্তমান সমাজে চরাঞ্চলে এক সাথে এত মানুষ নামাজ আদায় করতে আমরা ভাগ্যবান।

ইমাম সাহেবের খুৎবার আগে মাঠ কমিটির সভাপতি ও বল্লভেরখাস ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন আগত মুসল্লীর উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন।

এসময় নামাজ শেষে সারাবিশ্বের মুসলমান ও কবরবাসীর জন্য দোয়া পরিচালনা করেন রংপুর, রাধাবল্লভ, চাপাতলা জামে মসজিদের খতিব আলহাজ্ব শামছুল হুদা মাহবুবী।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com