1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাংবাদিকতায় বিশেষ ভূমিকা রাখায় সম্মাননা পেলেন শেখ মোঃ হুমায়ুন কবির - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাংবাদিকতায় বিশেষ ভূমিকা রাখায় সম্মাননা পেলেন শেখ মোঃ হুমায়ুন কবির

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৬৮ বার

মোঃ লুৎফর রহমান লিটন, স্টাফ রিপোর্টার: বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২২’তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

এবছর বস্তু নির্ভর সংবাদ প্রকাশে একধাপ এগিয়ে থাকা দক্ষ সাংবাদিকদের বিভিন্ন সেক্টরে সম্মাননায় ভূষিত করা হয়েছে। এতে গাজীপুরের শ্রীপুর পৌরসভা ৮নং ওয়ার্ড কেওয়া পশ্চিমা খন্ড গ্রামের কৃতি সন্তান তরুন সংবাদকর্মী, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার চিফ রিপোর্টার, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (কেন্দ্রীয় কমিটি’র) দপ্তর সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক ক্রাইম সংগঠন (কেন্দ্রীয় কমিটি’র) সহ-সাংস্কৃতিক সম্পাদক, শেখ মোঃ হুমায়ুন কবির। সাংবাদিকতা ও সমাজ সেবায় বিশেষ ভূমিকা রাখায় সম্মাননা স্মারক প্রদান করা হয়। (২৩’শে মে ২০২৫) শুক্রবার, বিকাল ৩:ঘটিকায়, ঢাকা মিরপুর ১০ দেওয়ান প্লাজায় অবস্থিত জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার কার্যালয়ে পলাশ তালুকদারের সঞ্চালনায়, রাজধানীর মিরপুরে দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও প্রকাশক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (কেন্দ্রীয় কমিটি’র) প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের সভাপতিত্বে উক্ত সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর জোনের ট্রাফিক পুলিশের উপ-পুলিশ কমিশনার ইয়াসিনা ফেরদৌস, দৈনিক পাঞ্জেরির নির্বাহী সম্পাদক তালুকদার রুমি, মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ থানার (ওসি) সাজ্জাদ রোমন, ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জুলাই এক্টিভিস্ট ফোরামের কেন্দ্রীয় সম্পাদক শিরিন চৌধুরী, মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডঃ আব্দুল্লাহ আল মামুন, দৈনিক জনজাগরণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শিহাব উদ্দিন, দৈনিক মাতৃজগত পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (কেন্দ্রীয় কমিটি’র) সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার, দৈনিক মাতৃজগত পত্রিকার নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (কেন্দ্রীয় কমিটি’র) সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন বাবু, দৈনিক মাতৃজগত পত্রিকা ও মাতৃজগত টিভি’র চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (কেন্দ্রীয় কমিটি’র) মহিলা বিষয়ক সম্পাদিকা হাজরে বিবি লাকী, দৈনিক মাতৃজগত পত্রিকা ও মাতৃজগত টিভি’র স্টাফ রিপোর্টার বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (কেন্দ্রীয় কমিটি’র) সহ তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এস এম জসিম, দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার হাজ্বী আসাদুজ্জামান, দৈনিক মাতৃজগত পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (কেন্দ্রীয় কমিটি’র) স্থায়ী সদস্য এস কে ইয়াসিন প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশে যে সকল সাংবাদিকদের বিভিন্ন সরকারের আমলে বিনা অপরাধে অযথা হয়রানি করা হয়েছে তাদেরকে আসন্ন ঈদের আগেই কারামুক্তি করতে হবে। দেশে শত শত সাংবাদিক গত ৮-১০ মাস ধরে কারাবন্দী, আবার অনেকেই গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন, তদন্ত সাপেক্ষে দোষী প্রমানিত হওয়ার আগে কোনো সাংবাদিককে গ্রেফতার না করতে রাষ্ট্রের নিকট দাবিও জানান তিনি। সম্মাননা স্মারক হাতে নিয়ে সংবাদকর্মী শেখ মোঃ হুমায়ুন কবির জানান, দেশে আজ চলমান রাজনৈতিক প্রক্রিয়ায় আমাদের মতো কলম সৈনিকদেরও আজ কোন না কোন রাজনৈতিক দলের রোষানলে আবদ্ধ থাকতে হয় এতে করে অনেকটাই বস্তু নির্ভর সংবাদ সংগ্রহে বাঁধা আসে। তাই সে জায়গা থেকে মুক্ত করতে হবে গনমাধ্যমকে। মামলার নামে হয়রানির শিকার করে সত্য প্রকাশে বাধা দিলে সকল সংবাদ কর্মীদের এক কাতারে এসে মোকাবেলার জোর দাবির কথাও তুলে ধরেন, প্রতিটা গণমাধ্যম কর্মী’কে সংবাদ সংগ্রহে স্বাধীনতা দিতে হবে। দীর্ঘ সময় ধরে মাতৃজগত পরিবারের সাথে পথ চলা। সাংবাদিকতা পেশাটি একটি চ্যালেঞ্জিং পেশা। তবে পেশাদারিত্বের দায়িত্ব পালন করতে গিয়ে তাদেরকে নানা ঝুঁকির মধ্য দিয়ে সংবাদ সংগ্রহ করতে হয়। আজকের যে অবস্থানে আসা এই পথটি এতটা সহজ ছিল না, অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে নিজের লক্ষ্য অর্জনে নিষ্টা ও সততার সাথে কাজ করে যেতে হয়। এজন্য আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি মাতৃজগত পরিবারের অবিভাবক শ্রদ্ধেয় খান সেলিম রহমান স্যার এবং প্রকাশক আছিয়া রহমান কল্পনা ভাবির প্রতি। পাশাপাশি মাতৃজগত পত্রিকার সকল সহকর্মীর প্রতি এবং কলা- কৌশলী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শেখ মোঃ হুমায়ুন কবির আরও বলেন, আমাকে সাংবাদিকতা ও সমাজ সেবায় বিশেষ ভূমিকা রাখায় সম্মাননা স্মারক প্রদান করায়।

জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও প্রকাশক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (কেন্দ্রীয় কমিটি’র) প্রতিষ্ঠাতা সভাপতি শ্রদ্ধেয় খান সেলিম রহমান স্যারের কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আগামীতে যেন আমি আরও ভালো কিছু উপহার দিতে পারি, আমি যেন মিথ্যের আরাল থেকে সত্য’কে খুজে বের করে সকলের সামনে তুলে ধরতে পারি, সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি। দিনভর নানা আয়োজনে সন্ধ্যার পরে বিভিন্ন শিল্পী গোষ্ঠীর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করা হয়। এতে অংশনেন দেশের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে আসা সংবাদকর্মীরাও।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com