1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
এখনো বোনাস পরিশোধ করেনি ৭৩ শতাংশ কারখানা-শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

এখনো বোনাস পরিশোধ করেনি ৭৩ শতাংশ কারখানা-শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৭১ বার

আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে পোশাকশ্রমিকদের বোনাস মে মাসের মধ্যে এবং মে মাসের বেতন ১ থেকে ৩ জুনের মধ্যে পরিশোধ করার কথা রয়েছে। কিন্তু এখন পর্যন্ত দেশের মোট ৯ হাজার ৬৮৩ টি কারখানার মধ্যে মে মাসের বেতন পরিশোধ করেছে ৮ দশমিক শূন্য দশমিক ৭ শতাংশ বা ৭৮১টি কারখানা। ৯১ দশমিক ৯৩ শতাংশ বা ৮ হাজার ৯০২ টি প্রতিষ্ঠান বেতন পরিশোধ করতে পারেনি।

অন্যদিকে, এখনো ঈদুল আজহার বোনাসও পরিশোধ করতে পারেনি ৭৩ শতাংশ কারখানা। মাত্র দুই হাজার ৫৭৮ টি বা (২৬ দশমিক ৬২ শতাংশ) কারখানা বোনাস পরিশোধ করেছে। বোনাস পরিশোধ করতে পারেনি ৭ হাজার ১০৫টি কারখানা বা ৭৩ দশমিক ৩৮ শতাংশ কারখানা।শনিবার (৩১ মে) এ তথ্য জানিয়েছে শিল্প পুলিশ। গ্যাস সংকট, এনবিআরে কলমবিরতসহ নানান সংকটে ঈদুল আজহা সামনে রেখে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার চাপ বেড়েই চলেছে।

এমন পরিস্থিতিতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। গত ২২ মে হুঁশিয়ারি দিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ২৮ মে’র মধ্যে বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করলে সংশ্লিষ্ট কারখানা মালিকদের জেলেও যেতে হতে পারে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com