1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আমরা চাই না মব ভায়োলেন্স হোক, মামলা নিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আমরা চাই না মব ভায়োলেন্স হোক, মামলা নিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৬৮ বার

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, কোতোয়ালি থানার ওসি সাহেব যদি ২৪ ঘণ্টার মধ্যে মামলা এন্ট্রি না হয় তাহলে থানা ঘেরাওসহ অন্যান্য কর্মসূচি নেব। আইন আইনের গতিতে চলবে আপনারা তদন্ত করে দেখবেন, ভিডিও ফুটেজে কারা কারা এই হামলার সাথে জড়িত, তাদেরকে গ্রেপ্তার করবেন। আমরা চাইনা আমরাও ভায়োলেন্স করি। এসময় তিনি নিউটনের তৃতীয় সূত্র উল্লেখ করে বলেন, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য জাতীয় পার্টি প্রস্তুত রয়েছে বলে ও জানান তিনি।

শনিবার (৩১ মে) বিকেলে রংপুর নগরীর পায়রা চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। সাবেক রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা লে. জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের পৈত্রিক বাসভবন দি স্কাইভিউতে হামলা এবং পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে হত্যা চেষ্টার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।

এর আগে মহানগর ও জেলা জাতীয় পার্টির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রংপুর নগরীতে একটি বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত সমাবেশে মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, দুঃখের বিষয় হামলার ঘটনায় রংপুরের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। প্রশাসনের নিলিপ্ততার কারণে এই ঘটনা ঘটেছে। সারাদেশের মতো রংপুরেও প্রশাসন একদম কোনো কাজ করছে না।

প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়। দলদাসে লিপ্ত হয়ে যে পার্থক্য করছেন সেটা রংপুরের মানুষ অনুধাবন করছে।

এ সময় এনসিপির নেতাকর্মীদের উদ্দেশ্যে মোস্তফা বলেন, এনসিপি দি চায় ঘোষণা দিয়ে মাঠে নামবে তাহলে জাতীয় পার্টি প্রস্তুত আছে। জাতীয় পার্টি কোনো সন্ত্রাসী সংগঠন নয়, একটি সাধারণ মানুষের দল। পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ সেটাই আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। ভাঙচুর, লুণ্ঠন, চাঁদাবাজ, দখলবাজির মধ্যে কখনোই জাতীয় পার্টি ছিল না এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না।

তিনি বলেন, এখন মব ভায়রেন্সের যুগ, এই মব ভাইরাস মোকাবেলায় জাতীয় পার্টি প্রস্তুত রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে ১৬ জুলাই একমাত্র জাতীয় পার্টি  শিক্ষার্থীদের পক্ষে ছিল এবং আবু সাঈদের বাড়িতে প্রথম জিএম কাদেরসহ আমরা গিয়েছিলাম। সেই এনসিপি আজকে জাতীয় পার্টির বিপক্ষে উঠে পড়ে লাগছে। আমরা চাই প্রশাসন সরে দাঁড়াক। জাতীয় পার্টির শক্তি আছে কিনা রংপুরে জানান দিতে চাই।

প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরসহ আরো অনেকে  বক্তব্য রাখেন।

এসএম ইয়াসির বলেন, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জিএম কাদেরকে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে হামলা করেছে। তারা গান পাউডার দিয়ে সেখানে থাকা মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছুড়েছে। প্রশাসনের লোকজনদের সামনে এসব ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা করতে গেলেও মামলা না নিয়ে বিলম্ব করে ওসি সাহেব অভিযোগ নিয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলা গ্রহণ করতে হবে। এছাড়া হামলায় জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করা না হলে হরতালের মতো কর্মসূচি দিতে আমরা বাধ্য হতে পারি।

এসময় জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মো, লোকমান হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সহ-সভাপতি মো. হাসানুজ্জামান নাজিম, কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মো. জাহেদুল ইসলাম, জাতীয় পার্টি রংপুর সদর উপজেলার আহবায়ক মাসুদ নবী মুন্নাসহ জেলা ও মহানগর জাতীয় পার্টি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের স্কাইভিউ বাসভবনে গত বৃহস্পতিবার (২৯ মে) রাতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এদিন বাড়িতে ঢিল ছুড়ে জানালার কাচ ভাঙচুর ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনার পরপরই পাল্টাপাল্টি অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ও জাতীয় পার্টির নেতাকর্মীরা। তাদের মধ্যে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

এ ঘটনায় একটি অভিযোগপত্র গ্রহণ করেছে মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ। এতে মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কসহ ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে জাতীয় ছাত্র সমাজের নেতা আরিফ আলী বাদী হয়ে একটি অভিযোগপত্র দাখিল করেন। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com