1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
অক্ষয়ের সিনেমায় সেন্সরের কাঁচি, ‘আইটেম’ ও ‘হারাম’ শব্দ বাদ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

অক্ষয়ের সিনেমায় সেন্সরের কাঁচি, ‘আইটেম’ ও ‘হারাম’ শব্দ বাদ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১ জুন, ২০২৫
  • ৭৩ বার

মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার অভিনীত বহুল প্রতীক্ষিত কমেডি ছবি ‘হাউসফুল ফাইভ’। তবে ছাড়পত্র দেওয়ার আগে ছবিটিতে কাঁচি বসাল সেন্সর বোর্ড। বাদ দেওয়া হয়েছে কিছু শব্দ ও দৃশ্য।

ছবিতে থাকা ‘আইটেম’ ও ‘হারাম’- এ দুটি শব্দ সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ‘নিকাল দুঙ্গি’ সংলাপটিও পরিবর্তন করতে বলা হয়েছে নির্মাতাদের। এমনকি, ছবির ১ ঘণ্টা ৫৩ মিনিট সময়কালের একটি সংলাপও বাদ দেওয়ার নির্দেশ এসেছে।

শুধু শব্দই নয়, কিছু ভিজ্যুয়াল কাটও করার নির্দেশ দিয়েছে বোর্ড। এক দৃশ্যে শ্যাম্পেন বোতল খোলার মুহূর্তটি ছোট করা হয়েছে, পাশাপাশি হাতের ভঙ্গিমাও বদলাতে হয়েছে। এছাড়া সেন্সুয়াল একটি দৃশ্যের দৈর্ঘ্য ২ সেকেন্ড কমানো হয়েছে। সেন্সরের পর ‘হাউসফুল ফাইভ’ পেয়েছে ইউএ সিক্সটিন প্লাস সার্টিফিকেট।

বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, এই ছবির একটি ব্যতিক্রমী চমক থাকছে—এই প্রথম কোনো বলিউড ছবিতে দুটি আলাদা ক্লাইম্যাক্স মুক্তি পাচ্ছে। বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শক দেখতে পাবেন বিভিন্ন রকম ক্লাইম্যাক্স। সেন্সরের পর ছবির মোট সময়কাল দাঁড়িয়েছে ১৬৫ মিনিট ৪৮ সেকেন্ড। হাস্যরস, চমক ও অনন্য ক্লাইম্যাক্সে ভরপুর এই ছবির জন্য উৎসুক হয়ে রয়েছেন দর্শকেরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com