1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধার বল্লমঝাড়ে জনগণের কথা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধার বল্লমঝাড়ে জনগণের কথা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১১০ বার

মোঃ আল আমিন, জেলা প্রতিনিধি(গাইবান্ধা ): গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ চত্বরে গাইবান্ধা জেলা তথ্য অফিসের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে জেলা তথ্য কর্মকর্তা ইমতিয়াজ আহমাদ আবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক হেদায়েতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান, গাইবান্ধা সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা শাহ নাসির উদ্দিন, গাইবান্ধা সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা সুজন মিয়া, গাইবান্ধা সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হুদা, বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জুলফিকার রহমান প্রমুখ।

অদ্য ১৯ জুন ২০২৫ ইং তারিখে ২০২৪-২০২৫ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA)’ র আওতায় ‘জনগণের কথা’ শীর্ষক মতবিনিময় সভায় বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যা বৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, বল্লমঝাড় ইউনিয়নের বিভিন্ন সেক্টরে সরকারি চাকরিজীবীসহ বল্লমঝাড় ইউনিয়নের সকল শ্রেণিপেশার কয়েকশত নারী পুরুষ অংশ গ্রহণ করেন।

উল্লেখ্য- উপস্থিত জনসাধারণের বিভিন্ন দিক নির্দেশনা মুলক প্রশ্নের উত্তর দেন গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক হেদায়েতুল ইসলাম।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com