
জয় মহন্ত অলক,ঠাকুরগাঁও: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র্যালি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য অধিদপ্তর এর আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এ সময়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক হারুনুর রশিদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তার জাবেদ আলীসহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশ নেয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২১ জন ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।