
সাগর কুমার বাড়ই , খুলনা //
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) তথ্য ও সম্প্রচার মন্তণালয় ( জার্নালিজম ) সাংবাদিকদের জন্য তিন দিনের ট্রেনিং ২৯ , ৩০ ও ৩১ জানুয়ারী ~ ২০২৪ শেষে ভূমি মন্ত্রী বাবু নারায়ণ চন্দ্র চন্দ এমপি ও পিআইবির প্রধান মহাপরিচালক মো: জাফর ওয়াজেদ মহোদয়ের নিকট হতে সনদ গ্রহণ করেন দৈনিক বাংলার দূত পত্রিকা ও জনপ্রিয় দৈনিক আমাদের স্বদেশ অনলাইন পত্রিকার সাংবাদিক মোল্লা জাহাঙ্গীর আলম ।
সরকারী মিডিয়া ভুক্ত জাতীয় দৈনিক ( বাংলার দূত ) পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি খুলনা জেলার রূপসা উপজেলার সাংবাদিক মোল্লা জাহাঙ্গীর আলম ৩১ শে জানুয়ারী ~ ২০২৪ মঙ্গলবার শুভক্ষনে সনদ গ্রহন করেন ।
এসময় পিআইবির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।রূপসার সাংবাদিক মোল্লা জাহাঙ্গীর আলম সাংবাদিকতার সনদ পত্র পেয়ে গর্বিত হয়েছেন ।
সেই সাথে নিজ উপজেলার ৪ নং টিএসবি ইউনিয়ন নেতা তরুণ সমাজ সেবক সাংবাদিক বুদ্ধদেব হালদার জুয়েলের একান্ত পৃষ্ঠ পোষকতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ ( পিআইবি ) থেকে তিন দিন ব্যাপী সাংবাদিকতার উপর প্রশিক্ষণ সম্পন্ন করে সনদ পত্র গ্রহণ করেন ।
সাংবাদিক মোল্লা জাহাঙ্গীর আলম এক সাক্ষাৎকারে ইয়ুথ টেলিভিশনের সাংবাদিক সাগর কুমার বাড়ই কে জানান ,
এই প্রশিক্ষণের মাধ্যমে তাঁর পেশাগত মান , বস্তু নিষ্ঠ সংবাদের মাধ্যমে দেশ ও সমাজের সাধারণ মানুষের কাছে পৌছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন ।
তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন কাছের মানুষ প্রিয়জন সাংবাদিক বুদ্ধদেব হালদার জুয়েল মহোদয়ের প্রতি ।
একই সাথে ধন্যবাদ জানিয়েছেন জব্বর সাহেব মহোদয় কে ।
তিনি প্রবাসে থেকেও সব সময় সাংবাদিক মোল্লা জাহাঙ্গীর আলমের ভালো কাজে জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন ।