1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে ন্যায়কুঞ্জু ও তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে ন্যায়কুঞ্জু ও তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন

জয় মহন্ত অলক,ঠাকুরগাঁও :
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৮৩ বার

ঠাকুরগাঁও আদালত প্রাঙ্গনে আগত বিচার প্রার্থীদের জন্য নির্মিত ন্যায়কুঞ্জু বিশ্রামাগার ও তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও জেলা ও দায়রাজজ আদালতের সম্মেলন কক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি কে.এম. হাফিজুল আলম তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এ তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করেন।

ভার্চুয়ালে বিচারপতি কে.এম. হাফিজুল আলম বলেন এখন থেকে আদালত প্রাঙ্গনে যে সকল বিচার প্রার্থীরা সেবা নিতে আসবেন তারা এই ন্যায়কুঞ্জ বিশ্রামাগারে বিশ্রাম করতে পারবেন এবং তথ্য সেবা কেন্দ্রে তাদের প্রয়জনীয় তথ্য নিতে পারবেন। এছাড়াও জেলা লিগাল-এইড এর মাধ্যমেও সেবা নিতে পারবেন সকলেই।

উদ্বোধন অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ জামাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জালাল উদ্দীন, অতিরিক্ত জেলা ও দায়রাজজ সমরেশ শিল, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী তৌহিদুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীনসহ অন্যান্যরা। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন যুগ্ম জেলা ও দায়রা জজ শহীদুল ইসলাম।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com