1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তমদ্দুন মজলিসের মাতৃভাষা পদক- ২০২৩ হস্তান্তর - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তমদ্দুন মজলিসের মাতৃভাষা পদক- ২০২৩ হস্তান্তর

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৭ বার

মোঃ শাকিল সরকার, ভালুকা, ময়মনসিংহঃ ঐতিহাসিক ভাষা আন্দোলনের স্থপতি সংগঠন তমদ্দুন মজলিস ১৯৪৭ সালের ১লা সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়। ভাষা আন্দোলন মূলত তমদ্দুন মজলিসই শুরু করেছিল এবং সংগঠন হিসেবে তমদ্দুন মজলিসই ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তমদ্দুন মজলিস মহান একুশে ফেব্রুয়ারী উপলক্ষে প্রতি বছর বাংলা ভাষা আন্দোলন, বাংলা সাহিত্য, বাংলা সংগীত, বাংলা চলচ্চিত্র ইত্যাদি ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিকে মাতৃভাষা পদক দিয়ে থাকেন। তমদ্দুন মজলিস কর্তৃপক্ষ “মাতৃভাষা পদক”-২০২৩ প্রদানের জন্য মনোনীত করেছিলেন- ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী, সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ এর সহ-সভাপতি, তমদ্দুন মজলিস ময়মনসিংহ জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, আওয়ামী মুসলিম লীগের সাবেক সহ-সভাপতি, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ভালুকা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, ব্রিটিশ বিরোধী, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, দেশবীর মোঃ হোছেন আলী খান বাদেশী এর নাম। পদকটি ঢাকা থেকে গ্রহন করার কথা থাকলেও হোছেন আলী খান বাদেশী সাহেব বার্ধক্যজনিত কারণে তিনি ঢাকা গিয়ে গ্রহন করতে পারেন নি। অতঃপর তমদ্দুন মজলিস এর কেন্দ্রীয় কমিটি পদকটি বাদেশী সাহেবের বাসায় পাঠানোর সিদ্ধান্ত নেয়। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ তমদ্দুন মজলিসের পরিচালনায় তমদ্দুন মজলিস-এর মাতৃভাষা পদক- ২০২৩ হস্তান্তর অনুষ্ঠান এর আয়োজন করা হয়- বাদেশীর বাসস্থান ময়মনসিংহের ভালুকা থানার অন্তর্গত হোছেন নগর-ভিলায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেনঃ জনাব মো. কবির হোসেন সরকার- প্রতিনিধি- তমদ্দুন মজলিস ও প্রচার সম্পাদক, সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১, ময়মনসিংহ জেলা শাখা। সহ- সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন- প্রকৌশলী জিহাদ হোসেন চৌধুরী, প্রতিনিধি- তমদ্দুন মজলিস ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক- কাব্যকথা সাহিত্য পরিষদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন (ভারচুয়াল) – জনাব মোঃ রফিকুল ইসলাম পিন্টু, ভাইস চেয়ারম্যান, ভালুকা উপজেলা পরিষদ। প্রধান আলোচক এর বক্তব্য রাখেন- (ভারচুয়াল) অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ, সাবেক অধ্যক্ষ- ভালুকা সরকারি কলেজ। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- (০১) বীর মুক্তিযোদ্ধা মোঃ লোকমান হেকিম সরকার, সাবেক চেয়ারম্যান- মেদুয়ারী ইউনিয়ন পরিষদ। (০২) বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- (০১) মোছাঃ সালমা খাতুন, সদস্য- মেদুয়ারী ইউনিয়ন পরিষদ (০২) মোঃ মগবুল হোসেন, সদস্য- মেদুয়ারী ইউনিয়ন পরিষদ। ভার্চুয়ালি সংযুক্ত হয়েছিলেন- (০১) বিশিষ্ট লেখক, গবেষক ও সাবেক কূটনীতিক ড. মুহাম্মদ সিদ্দিক, সভাপতি- তমদ্দুন মজলিস। (০২) মেজর (অবঃ) জামিল আহমেদ, সাধারণ সম্পাদক- তমদ্দুন মজলিস। (০৩) এম. এইচ. সুজন মাহমুদ, সাধারণ সম্পাদক- ঢাকা মহানগর তমদ্দুন মজলিস (০৪) মোহাম্মদ তওহিদ খান, সদস্য- তমদ্দুন মজলিস। অনুষ্ঠানটি জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়। এরপর আলোচনা পর্ব শেষ করে- ভাষা আন্দোলনে গৌরবোজ্জ্বল অবদান রাখায় ভাষা সৈনিক মোঃ হোছেন আলী খান বাদেশীকে তমদ্দুন মজলিস এর মাতৃভাষা পদক- ২০২৩ এর একটি পদক ও ময়মনসিংহ বিভাগীয় তমদ্দুন মজলিস এর পক্ষ থেকে একটি শুভেচ্ছা পত্র প্রদান করা হয়। বাদেশী সাহেব মাতৃভাষা পদক-২০২৩ পাওয়ায় ০৫/০২/২০২৪ তারিখ তার গ্রামবাসী তাকে সংবর্ধনা প্রদান করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com