1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে ভিসা প্রতারক সেলিম মিয়া সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে ভিসা প্রতারক সেলিম মিয়া সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার 

মোঃ খলিলুর রহমান, রংপুর ব্যুরো প্রধান
  • আপডেট সময়ঃ রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৭১ বার

 

নীলফামারীতে ভিসা প্রতারক সেলিম মিয়া (২৭) কে যৌথ অভিযানে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশ।

’সমরে আমরা শান্তিতে আমরা  সর্বত্র আমরা দেশের তরে’ এই মূলমন্ত্র কে সামনে রেখে  হত্যা, ধর্ষণ,মাদক, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

গত ১৯ জুলাই বিকেলে নীলফামারী সেনাবাহিনী ক্যাম্পের ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মেজর সালমান এর নেতৃত্বে একাধিক চৌকস আভিযানিক দল যৌথভাবে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বেলতলী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মৃত ফকির উদ্দিনের ছেলে ভিসা প্রতারক সেলিম মিয়াকে গ্রেফতার করে।

জানা যায়, সেলিম মিয়া একজন ভিসা প্রতারক। অসহায় মানুষদের কাছে টাকা নিয়ে, বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত। পুলিশ তাকে একাধিকবার ধরতে গেলে সে পালিয়ে যায়। সেনাবাহিনী নেতৃত্বে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য  সেলিম মিয়াকে কিশোরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com