1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
টিকটকে মুল্যায়ন করা হচ্ছে এইচ.এস.সি পরীক্ষার খাতা, নীলফামারীতে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবীতে বিক্ষোভ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

টিকটকে মুল্যায়ন করা হচ্ছে এইচ.এস.সি পরীক্ষার খাতা, নীলফামারীতে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবীতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৭২ বার

 

শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরারের পদত্যাগের দাবীতে নীলফামারীতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে (২২জুলাই) জেলা শহরের চৌরঙ্গী মোড়ে অবস্থিত স্বাধীনতা স্মৃতি স্তম্ভে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শণ করে তারা।

বিক্ষোভকারীরা নীলফামারী সরকারী কলেজ, মহিলা কলেজ, কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজ এবং মশিউর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, চলমান এইচএসসি পরীক্ষার খাতার মুল্যায়ন করা হচ্ছে টিকটকের মাধ্যমে। এটা কোন পদ্ধতি? আমরা এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

বক্তব্য দেন রিয়াদ জামান রিচ, কাশফিয়া ও নুসরাত জাহান। নীলফামারী সরকারী কলেজের শিক্ষার্থী রিয়াদ জামান বলেন, আমরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই।মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা হলো অথচ শিক্ষা উপদেষ্টার খবর নেই। তাকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। অনেকে ফোন দিচ্ছিলেন রিসিভ করেন নি।

সবশেষ তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার সাথে সাক্ষাৎ করলে সোমবার রাত সাড়ে তিনটায় আজকের মঙ্গলবারের এইচসএসসি পরীক্ষা স্থগিত করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com