1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাহালুতে ডেলটা লাইফ ইন্সুরেন্সের মৃত্যু দাবি চেক প্রদান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাহালুতে ডেলটা লাইফ ইন্সুরেন্সের মৃত্যু দাবি চেক প্রদান

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১০৯ বার

ইয়ুথ ডেস্ক:

কাহালু উপজেলার উলট্ট (মধ্যপাড়া) গ্রামের মৃত ইসমাইলের স্ত্রী মোছাঃ তানজীলা’র হাতে ১ লাখ ২ হাজার টাকার চেক প্রদান করেন স্বনামধন্য ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের বগুড়া জেলা ডেপুটি ম্যানেজার রেজাউল করিম রেজা।

“ডাঃ আব্দুল মান্নান সড়ক” এ অবস্হিত “কাহালু ইউনিট অফিস” প্রাঙ্গনে ২৭ জুলাই রবিবার বিকেল ৪ টায় এ চেক প্রদান করা হয়। উল্লেখ্য, তার জমাকৃত টাকার পরিমাণ ৩৬০০০ টাকা।

চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাহালু’র ইউনিট ম্যানেজার এস.টি. আলম (সবুজ), কাহালু উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা দলের সভানেত্রী মমতা আরজু (কবিতা), সংগঠক মোছাঃ রোকসানা বেগম, ফাতেমাজ্জোহরা। এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউনিট হিসাবরক্ষক মোছাঃ শাহিদা বেগম, মোছাঃ মোর্শেদা, মোছাঃ রহিমা, মোঃ রাশেদা বেগম, রেনুকা সরকার, মোঃ মোরছালিন, তানভির রহমান, মোঃআল-ইয়াশা খান (লুত) সহ স্হানীয় ব্যক্তিবর্গ।

ডেপুটি ম্যানেজার রেজাউল করিম রেজা বলেন, “একমাত্র ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড বীমা মেয়াদ উত্তীর্ণ গ্রাহকদের এক সপ্তাহের মধ্যেই বীমা দাবি পরিশোধ করা হয় এবং মৃত দাবি সহ অন্যান্য দাবির চেক দ্রুত সময়ে প্রদান করে থাকে,এবং সকল জনসাধারণকে বীমার আওতায় আসার জন্য আহ্বান করেন।”

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com