1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে জুলাই গন-অভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা বিএনপির র‍্যালী ও সমাবেশ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে জুলাই গন-অভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা বিএনপির র‍্যালী ও সমাবেশ

মোঃ খলিলুর রহমান, রংপুর ব্যুরো প্রধান
  • আপডেট সময়ঃ বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১০৫ বার

নীলফামারীতে জুলাই  গন অভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‍্যালী ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বুধবার ৬ আগষ্ট বিকেলে জেলা বিএনপির আয়োজনে নীলফামারীর ডিসির মোড় চত্বরে সমাবেশ শেষে একটি বিজয় র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা আহবায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খালেদা জিয়ার ভাগ্নে নীলফামারী-১আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। বক্তব্যে তিনি বলেন, নতুন বাংলাদেশে তারণ‍্যের প্রথম ভোট হউক ধানের শীষের। বক্তব্যে তিনি  জুলাই গন-অভ্যুত্থান দিবসে ছাত্র-ছাত্রীসহ সব শ্রেণি পেশার শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সোহেল পারভেজ, যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা প্রধান বাচ্চু, সদস্য মোক্তার হোসেন, সদস্য এ‍্যাড. আবু মোহাম্মদ সোয়েম। সমাবেশে সদরের ১৫টি ইউনিয়নসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপিসহ অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com