
ক্ষুদ্র নৃগোষ্ঠী বাঁচলে প্রকৃতির ভারসাম্য রক্ষা পাবে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ৩২ তম বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন (বিকেএনএফ) ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে পৌর শহরের গোবিন্দ নগর এলাকায় সাঁওতাল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায়ের বিভিন্ন বিষয় নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন। পরে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জেলা সভাপতি জিতেন তির্কি, সহ সভাপতি ঢেনা মুর্মুসাধারণ সম্পাদক বিনু কুজুর, নারী নেত্রী নয়মি টপ্পো, ডমনিক টিজ্ঞা সহ অন্যান্যরা।