1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পিঠাপুলি উৎসব ফরিদপুর জেলা প্রশাসন চত্বর - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পিঠাপুলি উৎসব ফরিদপুর জেলা প্রশাসন চত্বর

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০১ বার

ফরিদপুর প্রতিনিধিঃ ১৪ফেব্রুয়ারি ২০২৪। ফরিদপুর জেলার, জেলা প্রশাসকের কার্যালয় চত্বর প্রাঙ্গণ গত ১৩ ই ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার শীতের পিঠাপুলির উৎসব এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল কাদের আজাদ এম পি ও মাননীয় জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার পিএএ মহোদয়। অনুষ্ঠানের সভাপতিত্য করেন জেলা প্রশাসক মহোদয়, প্রধান অতিথির বক্তব্যে জনাব এ কে আজাদ সাহেব বলেন, বাঙালির ঐতিহ্য ধরে রাখতে, প্রতিবছর যেনও এরকম পিঠাপুলির আয়োজন করা হয়। এতে করে নতুন প্রজন্মের বাংলা সংস্কৃতির প্রতি ভিন্ন রকম নতুন নতুন ধারণা জন্মাবে। তিনি আরো বলেন, ফরিদপুর জেলাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের মান উন্নয়নের জন্য জেলা প্রশাসক মহোদয়কে বিশেষভাবে অনুরোধ করেন। এবং প্রয়োজনীয় ধারণা দেন সেই সাথে ফরিদপুর শহরকে মাদক মুক্ত একটি সুন্দর শহর হিসেবে গড়ে তোলার জন্য, সংশ্লিষ্ট সকলের কাছ থেকে দায়িত্বপূর্ণ মনোভাব আশা করেন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ফরিদপুর পৌর এরিয়ার বেশ কিছু বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।সবশেষে মনোগ্য সাংস্কৃতিক পরিবেশনের মধ্য দিয়ে এই সুন্দর আয়োজন সমাপ্ত হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com