
আহনে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ নীলফামারী জেলা শাখার আয়োজনে শনিবার দুপুরে ঈদ-এ-মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে বণার্ঢ্য আনন্দ র্যালী, মিলাদ, দোয়া ও তবারক বিতরণ করা হয়েছে।
খলিফা সুফি মোহাম্মদ ইস্রাফিল হোসেন আশরাফীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বড় বাজারস্থ খলিফা সুফি মোহাম্মদ ইস্রাফিল হোসেন আশরাফীর খানকাহ গিয়ে শেষ হয়। র্যালীতে রসুল প্রেমিক ও ওলিআল্লাহ গাইজ কুতুব মাননেওয়ালারা অংশগ্রহণ করেন। পরে মিলাদ, দোয়া ও রসুল প্রেমিক ও ওলিআল্লাহ গাইজ কুতুব মাননেওয়ালারাদের মাঝে তবারক বিতরণ করা হয়েছে।
আহলে সুন্নাত আল জামায়াত এর সদর উপজেলার সাধারণ সম্পাদক আবু হাসান জানান, খলিফা সুফি মোহাম্মদ ইস্রাফিল হোসেন আশরাফীর নেতৃত্বে প্রতিবছর ঈদ-এ-মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে বণার্ঢ্য আনন্দ র্যালী, মিলাদ, দোয়া ও তবারক বিতরণের অয়োজন করা হয়।