1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদায় জামায়াতে ইসলামীর পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদায় জামায়াতে ইসলামীর পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার:-সাগর কুমার বাড়ই
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ বার

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলার তেরখাদা উপজেলা শাখার উদ্যোগে ২৬ সেপ্টেম্বর বিকেল ৪ টার দিকে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের নতুন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে তেরখাদার বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। মিছিল শেষে ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় গেটে এবং নতুন বাসস্ট্যান্ড চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মদ নাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার কর্মপরিষদ সূরা সদস্য অধ্যাপক স.ম এনামুল হক।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম জাহেদী , উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি ডাঃ মাহফুজুর রহমান , উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হাফেজ মাওলানা গোলাম রব্বানী , মাওলানা এম এ হাফিজ , তেরখাদা সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুস সালাম লিটন , বারাসাত ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইবাদুর রহমান , আজগড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রকিব , ছাগলাদাহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সুভাপতি আহসান হাবিব লুনা , মাওলানা আবু জাফর , মাওলানা মিজানুর রহমান , মাওলানা শাহজাহান , সাব্বির হোসেন বোরহান , মাসুদুর রহমান , মুজাহিদুল ইসলাম রাকিব , জাহিদুল ইসলাম , মাওলানা সাজ্জাদুল ইসলাম , সুরুজ্জামান টিপু , মুজাহিদুল ইসলাম , আহসান হাবিব টুকু , আলমগীর হোসেন , সাজ্জাদুর রহমান রাসেল।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com