1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ক্ষেতলালে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ক্ষেতলালে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৯ বার

মোঃ আব্দুল হাই (জয়পুরহাট) জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলালে মাদক, ট্রান্সফরমার চুরি, ছিনতাই, গরু চুরি, বাল্য বিবাহ, ইভটিজিং, সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধকল্পে ক্ষেতলাল থানা পুলিশ এর আয়োজনে রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় উপজেলার পাঠানপাড়া বাজার এলাকায় বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠিত সভায় মোঃ জাকারিয়া হোসেন রুমি এর সঞ্চালনায় ও বড়তারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল বারিক মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইয়ায়েদুল জাহেদী, পুলিশ পরিদর্শক ( তদন্ত) ক্ষেতলাল থানা, নূর আমিন,বিট ইনচার্জ বড়তারা ইউনিয়ন পরিষদ, ক্ষেতলাল থানা।

অত্র বিট পুলিশিং মতবিনিময় সভায় সংক্ষিপ্ত বক্তব্যে ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করার উদ্দেশ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে এবং চুরি, ছিনতাই, গরু চুরি, মিটার চুরি, ট্রান্সফর্মার চুরি রোধেকল্পে বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপজেলার স্থানীয় নেতাকর্মী , বাজার কমিটিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com