1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার রূপসায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার রূপসায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

সাগর কুমার বাড়ই, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৮৮ বার

 

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রূপসায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান ২৬ নভেম্বর সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আহসান হাবীব প্রামাণিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কণা দাস, যুব উন্নয়ন কর্মকর্তা খান বজলুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।

রূপসা প্রাণিসম্পদ দপ্তরের এলইও ডা. নাসরিন সুলতানার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন শিক্ষক কৃষ্ণপদ রায়, শাবানা, প্রাণিসম্পদ দপ্তরের দেবাশীষ মণ্ডল, পিন্টু ঢালী, সোহেল রানা, সোহেল হালদার, মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, খামারি লাকী বেগম, সঞ্জিত কুমার মালাকার প্রমুখ।

অনুষ্ঠানটি বাস্তবায়ন করে রূপসা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। সহযোগিতায় ছিল প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প ( LDDP ), প্রাণিসম্পদ দপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তর।

অনুষ্ঠানে মোট ৩০টি স্টলের মাধ্যমে প্রায় ৭০–৮০ জন খামারি তাদের দুম্বা, গরু, ছাগল, ষাঁড়, হাঁস, মোরগ, মুরগি, পাখি, ঘাস কাটার মেশিনসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি প্রদর্শনের জন্য উপস্থাপন করেন।

প্রদর্শনীতে মোট ৩০টি ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com