1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

মোঃ খলিলুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৬২ বার

নীলফামারীতে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) সকাল ১১টায় পুলিশ সুপার  কার্যালয়ে জেলা পুলিশের আয়োজনে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের সহযোগিতার গুরুত্বও তুলে ধরা হয়।

এসময় নবাগত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। সমাজ থেকে অপরাধ দূর করতে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সুসম্পর্ক ও সমন্বয় থাকা অত্যন্ত জরুরি। তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

পাশাপাশি তিনি বলেন, পুলিশের দরজা সাধারণ মানুষের জন্য সবসময় খোলা থাকবে। আমরা নীলফামারীকে একটি নিরাপদ ও শান্তিময় জেলা হিসেবে গড়ে তুলতে চাই।  পুলিশ সুপার আরো বলেন, কেউ দলীয় পরিচয়ে অপরাধ করলে তাকেও ছাড় দেওয়া হবে না। আইনের শাসন জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পুলিশ প্রস্তুত। কেউ আইনের ঊর্ধ্বে নয়।

মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com