1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যথা নিয়মে পশু জবাই ও কোরবানীর পশুর চামড়া সংরক্ষণে নীলফামারীতে প্রশিক্ষণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যথা নিয়মে পশু জবাই ও কোরবানীর পশুর চামড়া সংরক্ষণে নীলফামারীতে প্রশিক্ষণ

মোঃ খলিলুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৬৩ বার

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে যথা নিয়মে পশু জবাই ও কোরবানীর পশুর চামড়া সংরক্ষণে নীলফামারীতে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন মসজিদের ইমাম, এতিমখানা ও হাফেজিয়া মাদরাসা প্রধান এবং পশুর চামড়া ব্যবসায়ীরা অংশ নেন।
সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. একেএম ফরহাদ নোমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ’র সভাপতিত্বে প্রশিক্ষণে সঠিক ভাবে চামড়া ছাড়ানো ও লবণ দিয়ে যথাযথভাবে চামড়া সংরক্ষণ বিষয়ক সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন বিসিক নীলফামারী কার্যালয়ের উপ-ব্যবস্থাপক নুরেল হক। প্রশিক্ষণে জানানো হয় চামড়া দেশের গুরুত্বপুর্ন জাতীয় সম্পদ এবং দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত। চামড়া সংরক্ষনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ গুরুত্ব দিয়েছেন। এ কারণে এই বছর সারাদেশে প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। চামড়া যাতে নষ্ট না হয় সেজন্য যথাযথ ভাবে ছাড়ানো এবং সংরক্ষণের জন্য প্রক্রিয়া জানিয়ে দেয়া হচ্ছে সংশ্লিষ্ঠদের।
বিসিক নীলফামারী কার্যালয়ের উপ-ব্যবস্থাপক নুরেল হক জানান, এ বছর চামড়া সংরক্ষণের জন্য ৬০ মেট্রিক লবণ বিনামুল্যে দেয়া হবে প্রতিষ্ঠানগুলোতে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com