1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাহেবাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নাছির উদ্দিন আর নেই  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাহেবাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নাছির উদ্দিন আর নেই 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৮ বার

মোঃ সোহেল ইসলাম, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও উপজেলা পরিষদ মডেল স্কুলের অধ্যক্ষ মোঃ নাছির উদ্দিন (৬০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…. রাজিউন)। ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১টা ৩০ মিনিটে তিনি ব্রাহ্মণপাড়াস্থ বাস ভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন শরিরিক বিভিন্ন সমস্যায় ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। তার জানাজার নামাজ বৃহস্পতিবার সকাল ৮:৩০ মিনিটে ভগবান সরকারি স্কুল মাঠে ও ৯টায় সাহেবাবাদ ডিগ্রি কলেজ মাঠে এবং তার নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জে জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। সহকারী অধ্যাপক মোঃ নাছির উদ্দিন সাহেবাবাদ ডিগ্রি কলেজে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেন এবং আগামী ২০ এপ্রিল, ২০২৪ খ্রি. তারিখ তাঁর শেষ কর্ম দিবস ছিল। সাহেবাবাদ ডিগ্রি কলেজে দীর্ঘ প্রায় ৩৩ বছর শিক্ষকতা করার পাশাপাশি তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা মডেল স্কুলের অধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন। তার এই মৃত্যুতে সাহেবাবাদ ডিগ্রি কলেজ পরিবারের পক্ষ থেকে অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, উপজেলা প্রশাসন ও সুশীল সমাজের সকল শ্রেনী পেশার লোকজন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com