1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বালিয়াকান্দিতে ড্যাফোডিল স্কুল এন্ড ক্যাডেট একাডেমিতে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বালিয়াকান্দিতে ড্যাফোডিল স্কুল এন্ড ক্যাডেট একাডেমিতে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০১ বার

আশিক হাসান সীমান্ত রাজবাড়ীঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের মাতলাখালি আরকান্দি গ্রামের ড্যাফোডিল স্কুল এন্ড ক্যাডেট একাডেমিতে ২ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ফেব্রুয়ারি) সকালে পবিত্র কোরআন তেলাওয়াত পবিত্র গীতা পাঠ জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শুরুতে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে মেধাবিকাশের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শ্রী প্রমথ কুমার দাসের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইউসুফ হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির,তিনি বলেন পড়লেখার পাশাপাশি ক্রিয়া ও সাংস্কৃতি চর্চা মানুষের মনকে উজ্জীবিত। মেধাবিকাশে ক্রিয়া ও সাংস্কৃতির গুরুত্ব পূর্ন ভুমিকা রাখে।তাই পড়াশোনার পাশাপাশি আমাদেরকে শুদ্ধ সংস্কৃতির চর্চা করা উচিত।উপস্থিত ছিলেন উপজেলার সহকারি শিক্ষা কর্মকর্তা শিল্পী দাস পমী, অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ মানিক কুমার দে, সিনিয়র শিক্ষক অখিল বন্ধু দাস প্রমুখ। এ সময় বক্তাগণ বিদ্যালয়টির উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, অজপাড়া গায়ের মধ্যে সুন্দর একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলাই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আশা করছি এই প্রতিষ্ঠান থেকে যারা শিক্ষা গ্রহণ করে আমাদের সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

ড্যাফোডিল স্কুল এন্ড ক্যাডেট একাডেমি আয়োজিত বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা, সংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীনহ আমন্ত্রিত অতিথি শিল্পী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করায় অনুষ্ঠান আরো প্রাণবন্ধ হয়ে ওঠে। অতিথি শিল্পী হিসাবে উপস্থিত থেকে গান পরিবেশন করেন, বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট ও বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী মোঃ দেলোয়ার হোসেন।

অনুষ্ঠান শেষে বিজয়দের মাঝে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com