1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নওগাঁর আত্রাইয়ে জাতীয় বীমা দিবস পালিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নওগাঁর আত্রাইয়ে জাতীয় বীমা দিবস পালিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১২৫ বার

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ-“করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর অত্রাইয়ে জাতীয় বীমা-২০২৪ উদযাপন,র‌্যালী,উদ্বুদ্ধ করণ সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১লা মার্চ সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে এক শোভা যাত্রা বাহির হয়। শোভা যাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা চত্তরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্রী অঞ্জন কুমার দাশ।অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নীপেন্দ্র নাথ দত্ত দুলাল, ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন মন্ডল,আত্রাই যুব উন্নয়ন অফিসারএস এম নাসির উদ্দিন,উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্রী প্রদিপ কুমার,ইউনাইটেড প্রেস ক্লাব, আত্রাই, নওগাঁ সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর আত্রাই শাখার ব্যবস্থাপক মোঃ সহিদুল ইসলাম,, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর আত্রাই শাখার ব্যবস্থাপক আবু জাফর, ইউনিট ইনর্চাজ আবু জাহিদ ডালিম, ইউনিয়ন কর্মী ফাতেমা তুজ লতা,বিয়াম ল্যাবঃ স্কুল এন্ড কলেজের দশস শ্রেণীর শিক্ষার্থী নাসরিন আকতার,উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উপজেলার কর্মরত বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর প্রতিনিধিগন, প্রিন্ট ও ইলেকট্রোনী মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। অনষ্ঠান শেষে রচনা বিজয়ী ছয় শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com