1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মিথ্যা মামলা দায়েরের ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মিথ্যা মামলা দায়েরের ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২৯ বার

 

পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের পুটিমারী গ্রামের বাসিন্দারা অভিযোগ করেছেন, পরিবেশগত ছাড়পত্রবিহীন একটি লোহার কারখানার বিরুদ্ধে চলমান আইনি কার্যক্রমকে ভিন্নখাতে প্রবাহিত করতে এবং প্রতিবাদী গ্রামবাসীকে হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়েরের ষড়যন্ত্র করা হচ্ছে।
মঙ্গলবার সকালে সমবায় মার্কেটের ২য় তলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্রামবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোছাঃ শিলা খাতুন। তিনি অভিযোগ করেন, কারখানার সঙ্গে সংশ্লিষ্ট মর্জিনা বেগম ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে গ্রামবাসীকে ভয়ভীতি প্রদর্শন ও মিথ্যা মামলায় হয়রানি করছেন। সম্প্রতি দায়ের করা একটি মামলায় সেলিম ও আশরাফুল নামে দুইজন কারাগারে রয়েছেন বলেও দাবি করা হয়।
গ্রামবাসীর দাবি, পরিবেশ অধিদপ্তরের উচ্ছেদ কার্যক্রম বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। তারা নিরপেক্ষ তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং নিরীহ গ্রামবাসীকে হয়রানি থেকে সুরক্ষা দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com