1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৭ বার

আগামী অক্টোবর মাসে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বিমানবন্দরটি আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। উদ্বোধনের পর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি বিভিন্ন বিদেশি এয়ারলাইন্স এখান থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করতে পারবে। ইতোমধ্যে বেশ কয়েকটি বিদেশি এয়ারলাইন্স কক্সবাজার থেকে ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে, যাদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা চলছে।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এই তথ্য জানিয়েছেন। মন্ত্রী জানান, পর্যটন নগরীর এই বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে রূপান্তরের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

একই আলোচনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে আশার কথা শুনিয়েছেন মন্ত্রী। তিনি জানান, আগামী ডিসেম্বরে এই টার্মিনালটি চালুর লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। টার্মিনালটির নির্মাণ ও পরিচালনার বিষয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আগামী মাসেই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হবে। এই টার্মিনাল চালু হলে বিমানবন্দরের যাত্রী ধারণক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে এবং সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার মন্ত্রীকে অভিনন্দন জানান। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক বাতেন বিপ্লবসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights