1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নেত্রকোণায় হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে এক জেলের মৃত্যু, আহত ৩ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নেত্রকোণায় হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে এক জেলের মৃত্যু, আহত ৩

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৪ বার

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার মহিষাসুরা হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে রতন দাস (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার ভোররাতে ঘটা এই দুর্ঘটনায় আরও তিনজন জেলে আহত হয়েছেন। নিহত রতন দাস কলমাকান্দা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরঞ্জন দাসের ছেলে।

আহতরা হলেন একই গ্রামের জয়সেন দাস (২৫), হৃদয় দাস (২২) ও দিনানাথ দাস (৪৫)। তারা সবাই পেশায় মৎস্যজীবী। স্থানীয়রা জানান, বুধবার ভোররাতে চারজন মিলে নৌকায় করে হাওরে মাছ ধরছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে নৌকায় থাকা রতন দাস ঘটনাস্থলেই প্রাণ হারান। বজ্রপাতের তীব্র শব্দে আহত বাকি তিনজনের শ্রবণশক্তির সমস্যা দেখা দিয়েছে বলে তাদের স্বজনরা জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Verified by MonsterInsights