1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২ বার

ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করেছে সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, দায়িত্ব পালনকালে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাসহ আনুষঙ্গিক সব সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ২১ আগস্ট চৌধুরী আশিককে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এই সংস্থাটি মূলত দেশে বিনিয়োগ সম্প্রসারণ ও বিনিয়োগকারীদের সেবা নিশ্চিত করতে কাজ করবে।

উল্লেখ্য, গত ২০ আগস্ট থেকে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’ কার্যকর হওয়ার পর এই নিয়োগ ও পদমর্যাদার বিষয়টি সামনে এল। নতুন এই আইনের আওতায় বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রমের সমন্বয় ও গতিশীলতা আনাই কর্তৃপক্ষের মূল লক্ষ্য।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Verified by MonsterInsights