1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শাহজালাল বিমানবন্দরে পুলিশের সাঁড়াশি অভিযান: আটক ৩২৮ ভবঘুরে ও ভিক্ষুক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শাহজালাল বিমানবন্দরে পুলিশের সাঁড়াশি অভিযান: আটক ৩২৮ ভবঘুরে ও ভিক্ষুক

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১১ বার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর সংলগ্ন এলাকায় প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হয়রানি বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে বিমানবন্দর থানা পুলিশ। সোমবার (২৪ আগস্ট) সকাল থেকে পরিচালিত এই সাঁড়াশি অভিযানে ৪০ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক করা হয়েছে। বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, রেলওয়ে স্টেশন, পুলিশ বক্স, মূল প্রবেশপথ এবং ভিভিআইপি ও ভিআইপি সড়কসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে একযোগে এই কার্যক্রম চালানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, সর্বশেষ এই অভিযানে আটক ৪০ জনের মধ্যে ১৫ জন শিশু, ২ জন নারী এবং ২৩ জন প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েছেন। আটক শিশুদের মিরপুরের শিশু-কিশোর আশ্রয়কেন্দ্রে পাঠানোর প্রক্রিয়া চলছে। অন্যদিকে, প্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাদের স্পেশাল কোর্টে সোপর্দ করা হয়েছে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, দীর্ঘদিন ধরে বিমানবন্দরে আগত প্রবাসী ও বিদেশি যাত্রীরা ভবঘুরে ও ভিক্ষুকদের উপদ্রবের কারণে অস্বস্তিতে ভুগছিলেন। বিশেষ করে প্রবেশপথ ও পরিবহন এলাকায় যাত্রীদের ঘিরে ধরার মতো ঘটনাগুলো তাদের ভোগান্তি বাড়িয়ে দিয়েছিল।

পুলিশ সূত্র আরও জানায়, সোমবারের এই অভিযানের আগে গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে একই ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে। পূর্বের অভিযানগুলোতে আরও ২৮৮ জনকে আটক করা হয়েছিল। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৩২৮ জন ভবঘুরে ও ভিক্ষুককে আইনের আওতায় আনা হয়েছে। আটকদের মধ্যে শিশুদের পুনর্বাসনের জন্য আশ্রয়কেন্দ্রে পাঠানো হচ্ছে এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। বিমানবন্দর এলাকায় এদের পুনরায় জড়ো হওয়া ঠেকাতে নিয়মিত নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালু রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষও পুরো এলাকাটির পরিবেশের ওপর নজর রাখছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দরে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এই ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মূলত প্রবাসী ও বিদেশি যাত্রীদের হয়রানি বন্ধ করা এবং বিমানবন্দরের শৃঙ্খলা বজায় রাখাই এই কার্যক্রমের মূল লক্ষ্য।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com