1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শাজাহানপুরে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ২০ দিনের সাজা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শাজাহানপুরে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ২০ দিনের সাজা

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৬ বার

বগুড়ার শাজাহানপুরে ১ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের বাঁশিসহ শ্রী প্রসেনজিৎ দাস (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জালশুকা হিন্দুপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার প্রসেনজিৎ দাস জালশুকা হিন্দুপাড়া এলাকার শ্রী গৌরাঙ্গ মালি গনির ছেলে।

ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এবং শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মির নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রসেনজিৎ দাসকে ১ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের বাঁশিসহ গ্রেপ্তার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে জব্দ করা আলামত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com