1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের পক্ষে বিভিন্ন স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের পক্ষে বিভিন্ন স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৫ বার

 

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে রূপসা-তেরখাদা ও দিঘলিয়া উপজেলার বিভিন্ন স্কুল গুলোর সাফল্যের লক্ষ্যে ২৫ আগস্ট দুপুর ১টার দিকে খুলনা-০৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল এর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণের অংশ হিসেবে তেরখাদার বিভিন্ন স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে এক অনুষ্ঠান উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু। বিশেষ অতিথির বক্তৃতা করেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু ও জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ গোলাম মোস্তফা তুহিন। উপজেলা বিএনপি নেতা শরীফ নাঈমুল হক ও শেখ রাজু আহমেদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য যথাক্রমে মোল্যা মাহবুবুর রহমান ও মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, বিএনপি নেতা মোঃ বিল্লাল হোসেন, মোঃ পলাশ শেখ ও খান গিয়াস উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সোহাগ মুন্সী, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাব্বির আহমেদস টগর, সাবেক ছাত্রনেতা মোঃ আল আমিন আমিন ও মোঃ পাভেল মোল্যা। আলোচনা শেষে বিভিন্ন স্কুলের শিক্ষকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ গোলাম মোস্তফা তুহিন ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com