1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নানা আয়োজন কুশ শিশু নিকেতনে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নানা আয়োজন কুশ শিশু নিকেতনে

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২৭ বার

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কুশ শিশু নিকেতন ঠাকুরগাঁও এর আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরে শহীদ মোহাম্মদ আলী সড়কে দেব টাওয়ারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও কুশ শিশু নিকেতনের পরিচালক চন্দনা ঘোষের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি ও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আলমগীর কবির সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মাধ্যমে কবি কাজী নজরুল ইসলামের বহুমাত্রিক সৃষ্টিকর্মের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। কুশ শিশু নিকেতনের শিল্পীদের পরিবেশনায় কবির দেশপ্রেম মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা প্রাণবন্তভাবে ফুটে ওঠে।

অনুষ্ঠানে অতিথিরা জানান কুশ শিশু নিকেতন দীর্ঘদিন থেকে শিশুদের নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে যেটা আসলেই প্রশংসনীয়। সেই সাথে প্রতিষ্ঠানটির পরিচালক সহ সকলকে ধন্যবাদ জানান আমন্ত্রিত অতিথিরা। ভবিষ্যতে আরো ভালো কার্যকলাপের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি জেলার সুনাম বয়ে আনবে বলে আশা করেন তারা।

অনুষ্ঠান শেষে একই স্থানে ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি নির্বাচিত হওয়ায় কারুপণ্য পরিবারের পক্ষ থেকে শরিফুল ইসলাম শরীফ কে সংবর্ধনা দেয়া হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com