1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সবাইকে সঙ্গে নিয়ে স্থানীয় সরকার নির্বাচনে নামতে হবে: সিইসি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সবাইকে সঙ্গে নিয়ে স্থানীয় সরকার নির্বাচনে নামতে হবে: সিইসি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৬ বার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কেবল নির্বাচন কমিশনের একার বিষয় নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রস্তুতির প্রয়োজন রয়েছে। সোমবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত ‘এক্সিকিউভ লিডারশিপ ডায়ালগ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিইসি জানান, বর্তমানে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় আইন ও বিধিমালা সংশোধনের কাজ চলছে। এ সংক্রান্ত প্রস্তাবনা ভেটিংয়ের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের বিষয়ে তিনি বলেন, নির্বাচনের তারিখ এখনই ঘোষণা করা সম্ভব নয়। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও বিজিবির মতো বাহিনীর সহায়তার প্রয়োজন হয়, তাই সরকারের সঙ্গে আলোচনার বিষয়টিও গুরুত্বপূর্ণ। সরকারের সঙ্গে পরামর্শ করেই কমিশন ভোটের তারিখ চূড়ান্ত করবে।

ভোটের সময় নির্ধারণের ক্ষেত্রে আবহাওয়া, বর্ষাকাল, বন্যা পরিস্থিতি, ধর্মীয় উৎসব পূজা এবং পাবলিক পরীক্ষার মতো বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে সিইসি উল্লেখ করেন। সম্প্রতি পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে হওয়া বৈঠকের বিষয়ে তিনি বলেন, কমিশনের পক্ষ থেকে পুলিশের প্রস্তুতি, দেশের সার্বিক পরিস্থিতি এবং কত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা সম্ভব—তা জানতে চাওয়া হয়েছে। সবশেষে সিইসি দৃঢ়তার সঙ্গে বলেন, জাতীয় নির্বাচনের অভিজ্ঞতার আলোকে স্থানীয় সরকার নির্বাচন আরও সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Verified by MonsterInsights