1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাইবান্ধা সরকারি কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন, মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাইবান্ধা সরকারি কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন, মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৭ বার

 

গাইবান্ধা সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো: মাসুদুর রহমান।

আলোচনা ও দোয়া পরিচালনা করেন বড় জামে মসজিদের খতিব মুফতি মাহমুদুল হাসান কাশেমী এবং কলেজ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল মুত্তালিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটি-২০২৬-এর সভাপতি ড. মো: ইসমাইল হোসেন।

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বর্ণাঢ্য জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা মহানবীর আদর্শ অনুসরণ করে ব্যক্তি ও সমাজজীবনে শান্তি, সৌহার্দ্য ও ন্যায় প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Verified by MonsterInsights