
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধা’র আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও শান্তির শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধার সদস্য সচিব মো. আশিক ইমরান তামজিদ। এ সময় বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হোসেন আলী, যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন, মো. জাহিদ হোসেন জিমু, মো. মিজানুর রহমান মিলন, সদস্য মো. মোরশেদ মিয়া ও মো. মশিউর রহমান নয়ন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ইফতেখার রহমান ও শিক্ষক মণ্ডলীর সম্পাদক মো. মাসুদুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সমাপনী বক্তব্য দেন রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধার আহ্বায়ক মো. সুজা মিয়া।
এ সময় রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধার সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর উম্মতের শান্তি ও কল্যাণ, দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি এবং সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।