1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শাজাহানপুরে পুলিশের বিশেষ অভিযান: বার্মিজ চাকুসহ যুবক গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শাজাহানপুরে পুলিশের বিশেষ অভিযান: বার্মিজ চাকুসহ যুবক গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২৪ বার

বগুড়ার শাজাহানপুরে পুলিশের বিশেষ অভিযানে বার্মিজ চাকুসহ মোঃ মেহেদী হাসান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শাজাহানপুর থানাধীন আশেকপুর ইউনিয়নের রানীরহাট বাজারের দক্ষিণ পাশে ছালেকের ‘স’ মিলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জের (আশিক ইকবাল) সার্বিক তত্ত্বাবধানে এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে এএসআই বেলালসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। এ সময় মেহেদী হাসানকে একটি বার্মিজ চাকুসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মেহেদী হাসান শাজাহানপুর উপজেলা*র মনসেফপুর গ্রামের লিটন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights