
খুলনা-৪ আসনের সংসদ সদস্য, বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি গণমানুষের দল। বিগত দিনে বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম করেছে। এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, বাকস্বাধীনতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য বিএনপি রাজপথে থেকেছে। জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির অসংখ্য নেতাকর্মী নির্যাতন-নিপীড়ন সহ্য করেছেন, মামলা হামলার শিকার হয়েছেন, তবুও তারা রাজপথ থেকে সরে যাননি।বিএনপির রাজনীতি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের রাজনীতি নয়। বিএনপির রাজনীতি হচ্ছে দেশের সাধারণ মানুষের অধিকার ও কল্যাণের রাজনীতি। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষক, শিক্ষার্থীসহ সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের কথা চিন্তা করেই বিএনপি রাজনীতি করে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই বিএনপির পথচলা।
তিনি বলেন, জনগণই বিএনপির সবচেয়ে বড় শক্তি। তাই জনগণকে বাদ দিয়ে বিএনপির রাজনীতি হতে পারে না। আমাদের নেতাকর্মীদের সবসময় সাধারণ মানুষের সঙ্গে থাকতে হবে। মানুষের সুখের সময়ে যেমন পাশে থাকতে হবে, তেমনি বিপদে-আপদে তাদের পাশে দাঁড়াতে হবে। মানুষের সমস্যা শুনতে হবে, তাদের কষ্ট বুঝতে হবে এবং সাধ্য অনুযায়ী সমস্যার সমাধানে ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, রাজনীতি মানে শুধু সভা-সমাবেশ করা কিংবা দলীয় কর্মসূচিতে অংশ নেওয়া নয়। রাজনীতির প্রকৃত অর্থ হচ্ছে মানুষের জন্য কাজ করা। মানুষের অধিকার রক্ষা করা এবং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করা। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে এই বিষয়টি মনে রাখতে হবে। আমাদের আচরণ, কর্মকাণ্ড ও মানুষের সঙ্গে সম্পর্কের মধ্য দিয়েই বিএনপির প্রতি জনগণের আস্থা আরও শক্তিশালী করতে হবে।
গত ২৮ আগস্ট (শুক্রবার) বিকেলে রূপসা উপজেলা বিএনপির আয়োজনে রূপসা উপজেলার রূপসা সরকারি কলেজে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মরহুম বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতা আয়োজন, বর্ধিত সভা, এলাকার উন্নয়ন এবং বিভিন্ন সাংগঠনিক ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিকের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন বিএনপি নেতা চৌধুরী কাওসার আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খাইরুল ইসলাম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল এবং বিএনপি নেতা অধ্যাপক বাবুল হোসেন।
আরও বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা শ্রমিক দলের আহ্বায়ক উজ্জল সাহা, জেলা কৃষক দলের সদস্য সচিব শেখ আবু সাঈদ, জেলা বিএনপির সদস্য আরিফুর রহমান, আব্দুস সালাম মল্লিক, মোল্লা এনামুল কবীর, আছাফুর রহমান, চৌধুরী ফখরুল ইসলাম বুলু, জেলা তাঁতি দলের আহ্বায়ক লিটন তালুকদার, সদস্য সচিব মাহমুদুল আলম লোটাস, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা তুহিন, দিঘলিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব রকিব উদ্দীন মল্লিক, মহিলা দলের সাধারণ সম্পাদক সেতারা বেগম, সিনিয়র সহ-সভাপতি শাহনাজ ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, জেলা মহিলা দলের নেত্রী মর্জিনা বেগম, শারমিন আক্তার আখি, কোহিনুর বেগম, ফাতেমা খাতুন, বিথী আক্তার, খান আনোয়ার হোসেন, শরিফুল ইসলাম বকুল, শাহাবুদ্দিন ইজারাদার, মিকাইল বিশ্বাস, মনিরুল গাজী, তরিকুল ইসলাম রিপন, জাকারিয়া কাজী, জান্নাতুল নাঈম, আব্দুল্লাহ জমাদ্দার প্রমুখ।