1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের অফিস উদ্বোধন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের অফিস উদ্বোধন

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঠাকুরগাঁও জেলা শাখার অফিস শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় পৌর শহরের আশ্রমপাড়া এলাকায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের এই অফিস উদ্বোধন করা হয়।

এ সময়ে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ঠাকুরগাঁও জেলা শাখার আহ্বায়ক মীর জাহিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি নূর করিম, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক তারেক আদনান, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব নজরুল ইসলাম রনিসহ অন্যান্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন মুক্তিযোদ্ধার চেতনাকে ধরে রাখতে হবে তাদের অবদানের জন্য আমরা এই দেশ পেয়েছি যেটা কখনো ভোলার মত না। আমরা কোনদিন ভুলতেও পারবো না তাই তাদের অবদান আমাদের সব সময় মনে রাখতে হবে।

সেই সাথে তারা আরো জানান, আগামী দিনে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড তারা ঠাকুরগাঁও জেলার মুক্তিযোদ্ধার ইতিহাস সকলের মাঝে ছড়িয়ে রাখবে। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সকল সন্তানদের সামনের দিনগুলোর জন্য আরও সাফল্য কামনা করেন তারা।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights