1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বর্তমান সরকার বিগত সরকারের পথ অনুসরণ করছে: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বর্তমান সরকার বিগত সরকারের পথ অনুসরণ করছে: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১৩ বার

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি ক্ষমতায় গিয়ে সব প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। নিজেদের দায়িত্ব, কর্তব্য, নৈতিকতা ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে সরে দাড়িয়েছে। তিনি বলেন, দায়িত্ব পেয়ে নিজের সুবিধা সিদ্ধি নয় বরং অন্যের অধিকার রক্ষা করার অঙ্গীকার হওয়া উচিত। তিনি বলেন, পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক আমাদের আমানত যথাযথভাবে আদায় করতে এবং মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে নির্দেশ দিয়েছেন।

এই শিক্ষা শুধু ব্যক্তিগত জীবনের জন্যে নয়, পরিবার সমাজ, প্রতিষ্ঠান এবং রাষ্ট্র সব ক্ষেত্রেই প্রযোজ্য। তিনি বলেন, আমরা এমন একটি সমাজ দেখতে চাই যেখানে একজন সাধারণ মানুষ তার ন্যায্য অধিকার পাওয়ার জন্য কারও কাছে তদবির করতে হবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে আইনের সামনে ধনী গরীবের কোনো পার্থক্য থাকবেনা। আমরা এমন একটি সমাজ চাই যেখানে একজন কৃষক তার উৎপাদিত পন্যের ন্যয্য মূল্য পাবেন, একজন শ্রমিক তার শ্রমের সম্মানজনক মূল্য পাবেন, একজন শিক্ষক তার মর্যাদা নিয়ে জীবন যাপন করবেন। একজন তরুন তার যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ পাবেন। তিনি বলেন, আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে সরকারি প্রতিষ্ঠান গুলো জনগণের সেবার জন্য কাজ করবে এবং রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করার সুযোগ থাকবে না। ঘুষ, দুর্নীতি, অন্যের অধিকার আত্যসাৎ, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, সরকারি সম্পদ অপচয়, মিথ্যা তথ্য দিয়ে সুবিধা নেয়া চলবে না। তিনি বলেন, একটি সভ্য রাষ্ট্রের অন্যতম ভিত্তি হলো সন্ত্রাস দমন ও আইনের শাসন প্রতিষ্ঠা করা। আমাদের দেশে রাজনৈতিক মত পার্থক্য আছে, থাকবে কিন্তু মতের পার্থক্য যেনো ব্যক্তিগত শত্রুতায় পরিণত না হয়। তিনি বলেন, অপরাধ প্রবণতা দূর করতে হবে। বেকারত্ব ঘোচাতে হবে। নারীদেরকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে হবে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আইন শৃঙ্খলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, সন্ত্রাস দমন ও চাঁদাবাজ দূর করতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে মানুষ নিরাপদে থাকবে, ন্যায় বিচার পাবে, সম্মানের সাথে বেঁচে থাকবে, নিজেদের মেধা মনন ও শ্রম কাজে লাগিয়ে ভবিষ্যত গড়ে তুলতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার পূর্বের সরকারের পথ অনুসরণ করছে। ৬টি মাস অতিবাহিত হলেও কোনো পরিবর্তন সাধিত হয়নি। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে সব ধরণের অন্যায় অত্যাচার অবিচার দূর করে একটি ন্যায় ভিত্তিক সরকার গঠিত হতো। তিনি সকলকে জামায়াতে ইসলামীর পতাকাতলে সমবেত হওয়ার জন্যে সকলকে উদাত্ত আহবান জানান।
তিনি গত ২৯ আগস্ট বিকেল ৪টার দিকে খুলনার তেরখাদা উপজেলার স্থানীয় নতুন বাসস্ট্যান্ড চত্ত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী তেরখাদা উপজেলা শাখা আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা কালে একথা বলেন। উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার আমির মাওলানা এমরান হোসাইন, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান ও সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম। তেরখাদা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মু. নাহিদ হাসানের সঞ্চালনায় আয়োজিত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম জাহেদী, জামায়াত নেতা মাওলানা এম এ হাফিজ, মাস্টার আখতার ফারুক, ডাঃ মাহফুজুর রহমান, মাওলানা আব্দুর রকিব, মাওলানা ইবাদুর রহমান, আহসান হাবিব লুনা, সাজ্জাদুল ইসলাম রানা, মাওলানা শাহজাহান আলী, মাওলানা গোলাম রব্বানী, মোঃ সাজ্জাদুর রহমান রাসেল।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights