1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বাঞ্ছারামপুরে প্রাইভেটকারে ৫০ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বাঞ্ছারামপুরে প্রাইভেটকারে ৫০ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১১ বার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ফরদাবাদ ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় চেকপোস্ট ডিউটি চলাকালে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়ি থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্যগুলো বিধি অনুযায়ী জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মধ্যপাড়া এলাকার আব্দুল আউয়াল মিয়ার ছেলে শামীম আহমেদ মোরশেদ এবং একই এলাকার ফারুক মিয়ার ছেলে মো. শামীম।

পুলিশ জানায়, এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights