1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আদমদীঘিতে চোলাইমদ ও ওয়াশসহ শাশুড়ি-জামাই গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আদমদীঘিতে চোলাইমদ ও ওয়াশসহ শাশুড়ি-জামাই গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১৮ বার

বগুড়ার আদমদীঘিতে অভিযান চালিয়ে চোলাইমদ ও মদ তৈরির উপকরণ ওয়াশসহ শাশুড়ি-জামাইকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

রোববার (৩০ আগস্ট) বেলা ১১টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত আদমদীঘি উপজেলার ইশবপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন—ইশবপুর গ্রামের মৃত মহন পাহানের ছেলে পুতুল পাহান (৫২) এবং একই গ্রামের মাইকেল হরেন চন্দ্র বর্মণের ছেলে মাইকেল রতন চন্দ্র বর্মণ (৪২)। সম্পর্কে তারা শাশুড়ি ও জামাই বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ডিএনসি সূত্রে জানা যায়, পুতুল পাহানের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে এবং মাইকেল রতন চন্দ্র বর্মণের হাতে থাকা অবস্থায় দুটি নীল রঙের প্লাস্টিকের জারিকেন থেকে ৩০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। এছাড়া বাড়ির পশ্চিম পাশের আঙিনার মাটির নিচে রাখা তিনটি বড় প্লাস্টিকের বালতি থেকে চোলাইমদ তৈরির উপকরণ ৩০০ লিটার ওয়াশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শামীমা আকতার বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আদমদীঘি থানায় নিয়মিত মামলা করেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights