1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আদমদীঘিতে চোলাইমদসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৩ দিনের কারাদণ্ড - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আদমদীঘিতে চোলাইমদসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৩ দিনের কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১৪ বার

বগুড়ার আদমদীঘিতে অভিযান চালিয়ে এক যুবককে ১ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার হওয়া যুবকের নাম শ্রী শাওন (২৭)। তিনি উপজেলার সান্তাহার চা বাগান এলাকার শ্রী মানিকের ছেলে।

ডিএনসি বগুড়া কার্যালয় সূত্রে জানা যায়, ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় শাওনকে ১ লিটার চোলাইমদসহ আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে জব্দ করা চোলাইমদ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights