1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যাত্রীবাহী বাসের চাকা পাংচার হয়ে খাদে শিশুসহ, আহত ৫৫ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যাত্রীবাহী বাসের চাকা পাংচার হয়ে খাদে শিশুসহ, আহত ৫৫

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১৪০ বার
যাত্রীবাহী বাসের চাকা পাংচার হয়ে খাদে শিশুসহ, আহত ৫৫

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পিকনিকের বাস উল্টে খাদে পড়ে শিশুসহ ৫৫ জন যাত্রী আহত হয়েছেন।

সোমবার (৪ মার্চ) দুপুরে স্বপ্নপূরী পিকনিক স্পটে যাওয়ার পথে ফুলবাড়ী-স্বপ্নপুরী সড়কের আফতাবগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এদের মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি পয়সাখোলা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী লায়লা বেগম (৩৫), মতিয়ার রহমান (৩৮), তার মেয়ে মৌসুমি পারভিন (১২) ও মোজ্জামেল হকের মেয়ে মোস্তাফিমার (৭) অবস্থা গুরুতর হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও আহত অন্য যাত্রীরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ঠাকুরগাঁও জেলার সদর ভুল্লি পয়সাখোলা গ্রামবাসীরা বার্ষিক পিকনিকের জন্য শিশুসহ নারী ও পুরুষসহ ৫৫ জন বিনোদন কেন্দ্র স্বপ্নপুরীর উদ্দেশে সকালে বাসযোগে রওনা দেন।

বাসটি নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজারের কাছে পৌঁছানোর পরপরই আকস্মিকভাবে বাসের সামনের দিকের ডান চাকা ফেটে (পাংচার) যায়।

এ সময় চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার ডান পার্শ্বের খাদে পড়ে যায়। এতে নারী ও শিশুসহ অন্তত ৫৫ জন আহত হন। পুলিশসহ স্থানীয়রা বাসে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

আহত মতিয়ার রহমান বলেন, পরিবার-পরিজন নিয়ে গ্রামবাসী প্রায় ৫৫ জন স্বপ্নপুরীতে বনভোজনের উদ্দেশ্যে যচ্ছিলেন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় আনন্দ বিষাদে পরিণত হয়েছে। বাসে থাকা নারী-পুরুষসহ শিশুরা প্রত্যেকেই কমবেশি আহত হয়েছে। ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে সবাইকে চিকিৎসা নিতে হয়েছে। গুরুতর আহতদের সেখানেই ভর্তি করা হয়েছে।

নবাবগঞ্জের আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে ফাঁড়ি ইনচার্জ এসআই সিরাজুল হক বলেন, খবর পেয়ে বাসে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়েছে। আহত সকলকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় কারও দোষ ছিল না। চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com