
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের দাবি আদায়ে সরকার কোনো বাধা সৃষ্টি করলে ছয় দফার লংমার্চ এক দফায় পরিণত হবে। শনিবার সকালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে লংমার্চ শুরুর প্রাক্কালে তিনি এ হুঁশিয়ারি দেন।
তিনি আরও বলেন, ১৮ কোটি মানুষের দাবি আদায়ে আমরা অঙ্গীকারবদ্ধ। জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে জনগণও কাউকে ছাড় দেবে না। জনগণের স্বার্থেই এই লংমার্চ আয়োজন করা হয়েছে উল্লেখ করে তিনি স্পষ্ট করেন যে, কোনো দুর্নীতিবাজ ও চাঁদাবাজকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না।