1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাঘাটায় মাদক সেবনের অপরাধে তিনজনের কারাদণ্ড - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাঘাটায় মাদক সেবনের অপরাধে তিনজনের কারাদণ্ড

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার

 

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা সেবনের অপরাধে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সাঘাটা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।
পরে সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্তের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় একই আইনের ৩৬(১) সারণির ২১ নম্বর ধারা অনুযায়ী প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—সাঘাটা উপজেলার চিনির পটল গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে রুস্তম আলী (৪৮), দক্ষিণ চিনির পটল গ্রামের রফিকুল ইসলাম (৬০) এবং দক্ষিণ ঝাড়াবর্ষা গ্রামের মকর আকন্দের ছেলে মফিজুর (৪৮)।
আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত আসামিদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে সাঘাটা থানা পুলিশের এ ধরনের অভিযান ও কঠোর আইনানুগ কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights