1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রাম উপজেলা বিএনপির সম্পাদক বেলায়েত হোসেন আদরের মাতার ইন্তেকালে ছাত্রদলের শোক প্রকাশ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রাম উপজেলা বিএনপির সম্পাদক বেলায়েত হোসেন আদরের মাতার ইন্তেকালে ছাত্রদলের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, তানভির রহমান
  • আপডেট সময়ঃ শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ বার

নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর-এর মমতাময়ী মা চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
​পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে গত রাত ( শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর) আড়াইটায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
​উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের মাতৃহারা হওয়ার খবরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। তার এই অবর্ণনীয় ক্ষতি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে নন্দীগ্রাম উপজেলা ছাত্রদল।
​এক শোকবার্তায় নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি মো: জুয়েল রানা ও সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান তারেক মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। ছাত্রদল নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়ে তাদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights