1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভারতের স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে সারা আলী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভারতের স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে সারা আলী

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৯৪ বার
ভারতের স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে সারা আলী

বিনোদন ডেস্ক: পর্দায় বরাবরই গ্ল্যামারাস চরিত্রে দেখা মিলেছে বলিউডের অভিনেত্রী সারা আলী খানের। তবে এবার গ্ল্যামারাস তকমা ভেঙে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে দেখা মিলবে এই স্টারকিডের! সোমবার প্রকাশ্যে এসেছে আমাজন প্রাইম ভিডিওর আগামী ছবি ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’র তিন মিনিটের লম্বা ট্রেলার! যেখানে দেখানো হয়েছে ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট।

ট্রেলারে একজন স্বাধীনতা সংগ্রামীর বেশে দেখা গেল ঊষা অর্থাৎ সারা আলি খানকে। তিনি বদ্ধপরিকর দেশ থেকে যেন তেন প্রকারে ইংরেজদের তাড়াতে। হ্যাঁ, তার বাবার মতের বিরুদ্ধে গিয়েও। তিনি গান্ধীর মতাদর্শে বিশ্বাসী। গান্ধীর দেওয়া ‘ডু অর ডাই’ স্লোগান হল তার মূল মন্ত্র।

এমন সময় দেশের নাগরিককে জাগাতে, স্বাধীনতার মন্ত্র ছড়াতে এবং গোটা দেশকে এক সুতোয় বাঁধতে চালু করল একটা রেডিও স্টেশন। আর সেটাই হয়ে উঠল ভারতের নিজের রেডিও চ্যানেল। তারপরই ইংরেজরা ক্ষেপে উঠল তাকে ধরার জন্য। তারপর কী হলো? সেটা জানতেই দেখতে হবে এই ছবি।

ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২১ মার্চ। তবে বড় পর্দায় নয়। এটি আসছে ওটিটি মাধ্যমে। করণ জোহর ছবিটির প্রযোজনা করেছেন। সঙ্গে অপূর্ব মেহতা এবং সোমেন মিশ্রও প্রযোজনার দায়িত্ব সামলেছেন। কন্নন আইয়ার পরিচালনা করেছেন ছবিটির।

সারা আলী খান ছাড়াও এখানে অন্যান্য ভূমিকায় দেখা যাবে অভয় ভার্মা, স্পর্শ শ্রীবাস্তব, সচিন খেদেকর, আনন্দ তিওয়ারি, প্রমুখ।- হিন্দুস্থান টাইমস

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com