1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজের যতটুকু অসম্মান প্রাপ্য ততটুকু আমি করব : পরীমণি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজের যতটুকু অসম্মান প্রাপ্য ততটুকু আমি করব : পরীমণি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৮৪ বার
রাজের যতটুকু অসম্মান প্রাপ্য ততটুকু আমি করব : পরীমণি
রাজের যতটুকু অসম্মান প্রাপ্য ততটুকু আমি করব : পরীমণি

বিনোদন ডেস্ক : গত বছরের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণি। ডিভোর্সের পরবর্তী সময়ে সন্তান পদ্মকে নিজের কাছেই রেখেছেন পরী। এই সময়ে ছেলের কোনো খোঁজ নেননি বাবা শরিফুল রাজ, সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।

কাজের সূত্রে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন পরীমণি। সেখানেই আনন্দবাজারের মুখোমুখি হয়েছিলেন তিনি। সাক্ষাৎকারে ব্যক্তিজীবন, অভিনয়, ভবিষ্যত পরিকল্পনাসহ নানা বিষয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।

যেখানে উঠে আসে সাবেক স্বামী শরিফুল রাজ প্রসঙ্গ। পরীমণিকে প্রশ্ন করা হয়, কিছুদিন আগে যখন তুমি সন্তানকে নিয়ে কলকাতায় ছিলে, তখন শরিফুল রাজ একটি স্ট্যাটাস দিয়েছে পদ্মকে নিয়ে। বিষয়গুলো তুমি কীভাবে দেখো? এর জবাবে টিপ্পনী কেটে পরী বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্যাটাস ছিল আমার বাচ্চার জন্য এবং আমার জন্য। কারণ এই স্ট্যাটাসটা না দিলে তো আমার বাচ্চা ভালোই হতো না। আমরা খুব উপকৃত হয়েছিলাম (হাহাহা)।’

এরপর শরিফুল রাজকে একহাত নিয়ে পরীমণি বলেন, ‘আমার মনে হয় এটা সবার জানা উচিত। যে নিজের সন্তানের কোনো দায়িত্ব বহন করে না কিন্তু আমার বাচ্চা বলে বেড়ায় তাকে আমি ছেড়ে দেব না। যারা মা, তারা নিশ্চয় বুঝতে পারবেন আমি কোন জায়গা থেকে কথাগুলো বলছি।’

রাজের যতটুকু অসম্মান প্রাপ্য ততটুকু আমি করব : পরীমণি

রাজের যতটুকু অসম্মান প্রাপ্য ততটুকু আমি করব : পরীমণি

ছেলের কোনো খোঁজখবর রাখেন না রাজ, এমনটা জানিয়ে এই নায়িকা বলেন- ‘সে এখন পর্যন্ত আমার বাচ্চার একটা খোঁজ খবর নেয়নি। আমার বাচ্চার খোঁজ খবর ও কেন নেবে? এটা তো আমার বাচ্চা। আমার বাচ্চার খোঁজ খবর এবং দায়িত্ব প্রথম থেকে আমিই নিয়েছি এবং আমারই থাকবে।

এটার জন্য আর কাউকে দরকার নেই। আমি আর কারও নামই উচ্চারণ করতে চাই না। এই নামটার সঙ্গে এখন আর আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান ছাড়া কিছুই নেই। ভালোবাসা, সম্মান তো দূরের কথা, কিছুই নেই।’

সবশেষ শরিফুল রাজকে উদ্দেশ্য করে পরীমণি বলেন, ‘যে মানুষটা আমার বাচ্চার বাবা তাকে আমি কোনোভাবেই অসম্মানিত করতে চাই না। কিন্তু যতটুকু অসম্মান তার প্রাপ্য সেটুকু আমি করব, সেটা থেকে তাকে কেউ বাঁচাতে পারব না। সেই অসম্মানটা পুরো দুনিয়া না, আমি তাকে করব।

কারন সে এটা ডিজার্ভ করে।’ উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ-কলকাতার যৌথ প্রযোজনায় ‘রক্ত’ ও ‘স্বপ্নজাল’ সিনেমায় কাজ করেছেন পরীমণি। আগামীতে ওপার বাংলার আরও বেশ কিছু প্রজেক্টে দেখা যেতে পারে এই নায়িকাকে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com